স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলনের ৩ নং ওয়ার্ড পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

# সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারী মিলন হাওলাদার #

খবর বিজ্ঞপ্তি ঃ ৩ অক্টোবর শনিবার বিকাল ৪টায় রেলিগেট মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর এর ৩নং ওয়ার্ড শাখার নবগঠিত পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা, শপথ ও দোয়া অনুষ্ঠান ওয়ার্ড সভাপতি মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মোঃ মিলন হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া , মাওলানা ইলিয়াস হোসাইন মঞ্জুরী, মোহাম্মদ আলফাত হোসেন লিটন প্রমুখ। পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২৭-২০২৮ সেশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। সভাপতিঃ মোহাম্মদ গোলাম মোস্তফা, সহ-সভাপতিঃ মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতিঃ মোহাম্মদ লুৎফার রহমান, সহ-সভাপতি মোহাম্মদ গাউস মাস্টার, সেক্রেটারীঃ মোহাম্মদ মিলন হাওলাদার , জয়েন্ট সেক্রেটারিঃ হাফেজ মোঃ ইউসুফ , এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মুকুল মোল্লা, সাংগঠনিক সম্পাদকঃ মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
প্রচার সম্পাদক মোঃ আশিকুল হক, দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মোঃ আবুল হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর , ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদ মোঃ আব্দুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবুল কালাম বাবু , শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মো, সোহাগ মোল্লা, সদস্য মোহাম্মদ ক্বারী কামাল হোসেন, হাফেজ মোহাম্মদ মনজুর, মোহাম্মদ আল-আমিন, মোঃ ইমরান হোসাইন, মোহাম্মদ লাবলু, মোহাম্মদ নাসিম , মোঃ আব্দুর রহমান ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button