স্থানীয় সংবাদ

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন

তথ্য বিবরণী : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ শনিবার দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র এবং স্পেশাল স্কুল ফর ডিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় সচিব বলেন, এই কার্যক্রমগুলো উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধীরা উপকৃত হবে। প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ। ভিন্ন দৃষ্টিতে না দেখে তাদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। সচিব জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্রে পরিদর্শন করেন। এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হোসেনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনা খালিশপুর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button