স্থানীয় সংবাদ

নগরীতে মোটরসাইকেল এসে স্বাস্থ্য কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাই

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত হোটেল গ্রান্ড প্লাসিড এর সামনে থেকে দ্রুত গতির মোটরসাইকেল এসে এক নারী স্বাস্থ্য কর্মির গলার থেকে স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে। বিষয়টি নিয়ে কেএমপি’র সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে ও ভুক্তভোগীর স্বামী চিকিৎসক দূর্লভ বিশ^াস জানান। আমার স্ত্রী একজন নার্স বর্তমান খুমেক হাসপাতালে কর্মরত রয়েছেন। গতকাল দুপুরে সোয়া একটা নাগাদ ইজিবাইক হতে নামার সময়ে কিছু বুঝে উঠার আগে পিছন থেকে হেলমেটবিহীন দুই যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে এসে আমার স্ত্রীর গলার থেকে টান মেরে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। চেইনটি দশ আনার একুট বেশি। আনুমানিক মূল্য প্রায় সোয়া লাখ টাকা। বিষয়টি নিয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়া আশেপাশের সিসি টিভির ফুটেজ চেক করলে ঘটনা দেখা যাবে। তবে বিষয়টি নিয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্য মোঃ রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button