কামাল ছিলেন সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা : মনি

# সাবেক ছাত্রনেতা কামাল এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া #
খবর বিজ্ঞপ্তি ঃ এস এম কামাল হোসেন ছিলেন সাহসী, সৎ, মেধাবী ও বলিষ্ট ছাত্রনেতা। সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা। কামাল এমন একজন ছাত্রনেতা যার শিকড় অনেক গভীরে। ওয়ার্ড পর্যায়ে থেকে বেড়ে ওঠা এই ছাত্রনেতা সর্বশেষ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মেধা বুদ্ধি ছাত্রদলকে অনেক দুরে এগিয়ে নিয়ে গিয়েছিল। বর্তমান সময় এস এম কামাল হোসেন এর মতো ছাত্রনেতার খুবই অভাব যা পুরণ করা কোন ভাবেই সম্ভব নয়। অন্দোলন-সংগ্রামে রাজপথে তার বিচরণ ছিল সরব।
শনিবার (৩ অক্টোবর) আছর বাদ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে খুলনা মহানগর শাখার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর শাখার সাবেক সাধারন সম্পাদক, সরকারি সুন্দরবন কলেজ শাখার সাবেক সভাপতি এস এম কামাল এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, খুলনা ওয়াসা’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। তিনি আরও বলেন বারবার কারাবরণকারী ও নির্যাতীত কামাল ফ্যাসিস্ট সরকারের সময় শতাধিক মামলা কাঁধে নিয়ে ২০২১ সালের ৩ অক্টোবর ভোরে ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে এই সাহসী ছাত্রনেতা মৃত্যুবরণ করেন। আমরা সবাই কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তার পরিবারকে ধর্য্য ধারণ করে সব কিছু সইবার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুশফিকুর রহমান অভি ও রাজিবুল আলম বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন খুলনা-২ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আরও বক্তব্য রাখেন কামরান হাসান ও শরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।
এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন খোকন, গিয়াসউদ্দিন বনি, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, মোল্লা মুজিবর রহমান, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, আসলাম হোসেন, সিদ্দিকুর রহমান, মাহবুব হোসেন, হেদায়েত হোসেন হেদু, আবু বক্কার, আলমগীর হোসেন আলম, মিজানুজ্জামান তাজ, ইকবাল হোসেন, নাহিদ মোড়ল, শামীম খান, নুরুল ইসলাম লিটন, মাজেদা খাতুন, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, সুলতান মাহমুদ সুমন, আব্দুর রব, শাকিল আহমেদ, হাবিবুর রহমান, সেলিম বড় মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, ছাত্রদলের ইফতেখার জামান নবীন, আল আমিন তালুকদার প্রিন্স, শরিফুল ইসলাম সাগর, ফিরোজ আহমেদ, আশিকুর রহমান, শেখ মুসফিকুর হাসান, মামুনুর রহমান, মফিজুল ইসলাম, ইমরান হোসেন, মাহমুদুল হাসান মুন্না, শেখ ইমরান হোসেন, সোহরাব হোসেন, আলামিন শেখ, সোহেল আহমেদ, জীবন মীর, রাশিক জামান, তামিম হাসান, মাহফুজ আহমেদ, সানজীদ হাসান, তৌহিদুল ইসলাম রাব্বি, খাইরুল বাবু, ইব্রাহিম খলিল, মাহির আহমেদ, নিয়াজ আহমেদ, সেজান আহমেদ, তানিম আহমেদ, আরিয়ান সাব্বির, আরিয়ান তন্ময় প্রমুখ। আলোচনা সভা ও দোয়া শেষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুম এস এম কামাল এর পরিবারবর্গের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের খোঁজ-খবর নেন।



