স্থানীয় সংবাদ

সুন্দরবনে অভিযান : ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ : জব্দ ডিঙি নৌকা ও ৫০টি আটন

শ্যামনগর প্রতিনিধি ঃ সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের মাইটের গোড়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম-১। এ সময় আনুমানিক ৬০ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার ৫০টি আটনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম-১-এর টিম লিডার সজল মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪২), বুড়িগোয়ালিনী গ্রামের মো. সাত্তার তরফদারের ছেলে মোহাম্মদ আব্দুল গনি (৪৯) এবং নীলডুমুর গ্রামের মৃত আকসাদ পারের ছেলে মো. রাসেল ইসলাম। অভিযানে জব্দ করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে একটি পানির ড্রাম, দুটি দার, তিনটি বৈঠা ও একটি দা। বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় একটি পিওআর (চঙজ) বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button