কেসিসির উদ্যোগে নগরীতে রাজনৈতিক অফিসসহ অবৈধ স্থাপনা, প্যানা বিল বোর্ড অপসারণ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে বিএনপির অফিসসহ অবৈধ স্থাপনা, প্যানা বিল বোর্ড অপসারণ করা হয়। কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম বলেন, কেসিসির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলবে বলে তিনি জানান। তিনি বলেন, কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ ইমরানের নেতৃত্বে নগরীর বয়রা এলাকায় অবৈধ স্থ্পানা উচ্ছেদ করা হয়। ১৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় সড়কের পাশে গড়ে ওঠায় তা উচ্ছেদ করা হয়। এছাড়া অবৈধ প্যানা, বিল বোর্ড ও ফেস্টুন অপসারণ করা হয়। পরে চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধি মুচলেকা দিয়ে রক্ষা পায়। অভিযান অন্যান্যের মধ্যে ছিলেন সহকারি এষ্টেট অফিসার মাসুদ হাসান, লাইসেন্স অফিসার (যান) দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। ধীর্ঘ দিন পর অভিযানের পর নগরীর অবৈধ ফুটপাত দখলদারদের মধ্যে আতংক শুরু হয়েছে।



