স্থানীয় সংবাদ

মাওলানা ভাসানী বিদ্যাপীঠে ‘সিবিইটি’ বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কানাডা বাংলাদেশ শিক্ষা ট্রাস্টের (সিবিইটি – ইউরো) উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও সনদ বিতরণ করেন ‘ওব্যাট’ খুলনা অঞ্চলের প্রজেক্ট অফিসার মো: হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে মো: হুমায়ুন কবির বলেন, “শুধু আমাদের বা নির্দিষ্ট কোনো সংগঠনের প্রচেষ্টায় নয়, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন করতে হলে সর্বগ্রে নিজেদের পরিবর্তন করতে হবে। মানুষ যদি আগে নিজেকে বদলায়, তবে নিজে থেকেই সমাজ ও দেশ সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠবে।” তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ম-লীর মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন Ñ ব্যবস্থাপনা: প্রভাষক পারভিন আখতারী, ইসলাম শিক্ষা: প্রভাষক মোঃ শহিদুল ইসলাম, ইংরেজি: প্রভাষক মোঃ নজরুল ইসলাম, সমাজকর্ম: প্রভাষক মুকুন্দ কুমার মন্ডল, অর্থনীতি: প্রভাষক বিশ্বজিৎ পাল, বাংলা: প্রভাষক মানসুরা খাতুন, পৌরনীতি ও সুশাসন: প্রভাষক অশোক কুমার মন্ডল, ইসলামের ইতিহাস: প্রভাষক শাহরিয়ার নিজাম, যুক্তিবিদ্যা: প্রভাষক পপি রায়, উৎপাদন ব্যবস্থাপনা: প্রভাষক উম্মে সাওদা, হিসাববিজ্ঞান: প্রভাষক মাজেদ খান, আইসিটি: প্রভাষক জেরিন নিশাত সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সিবিইটি উপবৃত্তির সনদপত্র ও উপহার তুলে দেন অতিথি ও শিক্ষকম-লী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button