স্থানীয় সংবাদ

সাংবাদিক হুমায়ুন কবীর ও আমিনুল ইসলামেন সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনার নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য দৈনিক প্রবাহের সিনিয়র সাব এডিটর হুমায়ুন কবীর ও দৈনিক আগামীর সময় পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এস এম আমিনুল ইসলামের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছে বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
নেতৃবৃন্দ অসুস্থ দুই সাংবাদিকদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। একই সাথে, চিকিৎসাধীন সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারকে যেকোনো ধরনের সহায়তা প্রদানে সংগঠন প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমইউজে খুলনার পক্ষ থেকে গণমাধ্যমকর্মীসহ সকলের কাছে এই দুই সহকর্মীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করা হয়েছে। খুব শীঘ্রই তাঁরা সুস্থ হয়ে পুনরায় তাঁদের পেশাগত কাজে ফিরবেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় পূর্বের মতো বলিষ্ঠ অবদান রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button