জাতীয় সংবাদ

রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক

প্রবাহ রিপোর্ট : রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামে ভবনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে রিমান্ডে শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দুই দিনের রিমান্ড শেষে সোহেল সিরাজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। এর আগে গত ৭ মে রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে হস্তান্তর করে। গত ৮ মে সোহেল সিরাজের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট। এছাড়া ভবনটির অন্য তলাগুলোতেও ছিল অনেকগুলো খাবারের দোকান। ওই আগুনে ভবনে থাকা ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। ঘটনার পরপরই সোহেল সিরাজ দেশ থেকে মালয়েশিয়া চলে যান। এ নিয়ে ভয়াবহ এই অগ্নিকা-ের ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button