খেলাধুলা

নেদারল্যান্ডস সিরিজ খেলছেন না মিরাজ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে গেল ৬ আগস্ট থেকে অনুশীলন শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের। গত সোমবার শেষ হয়েছে ঢাকা পর্বের অনুশীলন। এরপর আজ বুধবার থেকে সিলেটে দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু হবে। সেখানেই নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। যে সিরিজে থাকবেন না মেহেদী হাসান মিরাজ। আজ বুধবার থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন মেহেদী মিরাজ। মূলত মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। সে কারণে এই সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। গত সোমবার তার ছুটির আবেদন মঞ্জুর হয়েছে, যা বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। এদিকে, গতকাল মঙ্গলবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছিলেন বোর্ড পরিচালকসহ কোচিং স্টাফের সদস্যরাও। ওই সভায় উইকেটের মান বৃদ্ধি, ক্রিকেটারদের সামাজিক মাধ্যম ব্যবহারে নির্দেশনাসহ নানা আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ আগস্ট, ১ এবং ৩ সেপ্টেম্বর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button