আন্তর্জাতিক

খুব দ্রুতই অনেক কিছু দেখতে পাবেন : ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের সঙ্গে যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ১৮ জনকে হারিয়েছি এবং খুব শিগগিরই আপনারা অনেক কিছু ঘটতে দেখতে পাবেন। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইরানকে ‘উড়িয়ে দেবে’ নাকি তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেন, হতে পারে আপনি তাদের উড়িয়ে দেবেন। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। হয় আমরা তাদের উড়িয়ে দেব, নয়তো কোনো চুক্তি করব। সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সময় ঘনিয়ে আসছে। এটি খুব শিগগিরই শেষ হতে চলেছে যেকোনো এক উপায়ে। এসময় ট্রাম্প বলেন, আমরা যেকোনো উপায়েই হোক খুব দ্রুত এই যুদ্ধ জয় করতে যাচ্ছি। তিনি বলেন, এমন একটি দেশ আছে, যা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে– তাদের অর্থনীতি ভালো নেই, তাদের মূল্যস্ফীতির হার তিনশ শতাংশের বেশি। তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমান বিধ্বংসী সরঞ্জামও আর নেই। হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও দাবি করেন, গত তিন দিনে হরমুজ প্রণালী দিয়ে ইতিহাসের যেকোনো সময়ের চেয়েও বেশি পরিমাণ তেল বের হয়ে এসেছে। সূত্র: ফক্স নিউজ ও এবিসি নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button