আন্তর্জাতিক

ট্রাম্পকে গালিবাফের পাল্টা জবাব: ‘নিজেদের খাদ্য সহায়তা নিয়ে ভাবুন’

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের খাদ্য পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আবারও দাবি করেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি হলে দেশটি যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনবে। তবে ইরান আগেই এ দাবি নাকচ করেছে। ট্রাম্প বলেন, ইরানের খাদ্য প্রয়োজন। তাদের ভুট্টা, গম ও সয়াবিন দরকার, আর এসব পণ্য কেবল যুক্তরাষ্ট্রের কৃষকেরাই সরবরাহ করবেন। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পের এ বক্তব্য উড়িয়ে দেন গালিবাফ। তিনি বলেন, নিজের দেশের চার কোটিরও বেশি মানুষ যখন খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল, তখন অন্য একটি দেশকে ক্ষুধার্ত বলা কল্পনাই করা যায়। গালিবাফ আরও বলেন, এটি কোনো ঘোষণা নয়, বরং নিজের অবস্থার প্রতিফলন। খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে আপনার পরামর্শ নিজের কাছেই রাখুন। তিনি আরও বলেন, আমাদের সম্পদ আমাদের, সিদ্ধান্তও আমাদের। বরং আপনার দেশের অপুষ্টির হার নিয়েই ভাবুন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে চার কোটি ২০ লাখের বেশি মানুষ সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা পেয়েছেন। এই কর্মসূচিই সাধারণভাবে খাদ্য সহায়তা কর্মসূচি নামে পরিচিত। সূত্র:আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button