স্থানীয় সংবাদ

খুলনা-৫ (ডুমুরিয়া – ফুলতলা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় নির্বাচন খুলনা-৫ (ডুমুরিয়া – ফুলতলা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক আসন পরিচালক ও জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান এর সভাপতিত্বে গতকাল বিকাল ৪ টায় খানজাহান আলি থানা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন। জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, গাউসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, মুহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তোফা আল মুজাহিদ, এ্যাড. আবু ইউসুফ মোল্লা, আশরাফুল আলম,মাওলানা মুখতার হুসাইন, অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সাইফুল হাসান, গাজী মোর্শেদ মামুন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button