স্থানীয় সংবাদ

বরিশাল থেকে খুলনার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বায়েজিদ জান্নাত সিনহা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনহাাকে (৩০) গ্রেফতার করেছেন কেএমপির ডিবি পুলিশ। গত ২০ আগস্ট ডিবি পুলিশের একটি টিম বরিশাল থেকে গ্রেফতার করেন। ২১ আগস্ট দুপুরে তাকে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামি সিনহাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃত সিনহা খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা মৃত জিয়াউল জান্নাত বাবুলের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনহা নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ছিল। গেল বছরের ৫ আগষ্টের পর থেকে সে পলাতক ছিল। তার অবস্থান জানার জন্য প্রযুক্তির সাহায্যে নেওয়া হয়। বুধবার (২০ আগস্ট) অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বছরের ১৮ মার্চ তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা হয়। যার মামলা নং-২৪, ১৮-০৩.২৫ ইং ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৪২৭/৫০৬ (২) পেনাল কোড। আদালত পাড়ায় গিয়ে দেখা যায়, সাবেক (নিষিদ্ধ ঘোষিত) মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনহা আদালতে হাজির করার সংবাদের ছাত্রদল, ছাত্রশিবির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসামী সিনহাকে লক্ষ্য করে ডিম মারার প্রস্তুতি ছিলো। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপর থাকায় তারা করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button