স্থানীয় সংবাদ

লাজফার্মায় ভোক্তার অভিযান প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে ভূল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রয়্যাল মোড় লাজফার্মা লি: এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) খুলনা প্রেসক্লাবে দুপুর ৩টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আনিসুর রহমান।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত সোমবার ১৮ আগস্ট লাজ ফার্মা খুলনা রয়্যাল মোড় শাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর বেলা আসেন। এর মূল উদ্দেশ্য ছিল লাজ ফার্মা কর্তৃপক্ষের সহযোগীতায় ভেজাল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের আটক করা। মূলত, সে কারণেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা দীর্ঘ অপেক্ষার পর তাদের কাজে সফল হন। এরপরই বেরিয়ে আসে অভিযানের নেপথ্যের ঘটনা। অথচ এই বিষয়টির গভীরে না গিয়ে যে যার মত লাজ ফার্মার মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনগড়া কথা লিখে যাচ্ছেন।
তিনি আরও বলেন, গত ৩১ মে লাজ ফার্মা সোনাডাঙ্গা শাখা থেকে সাইফুল্লাহ আল রাব্বি নামে একজন ক্রেতা অউঙজঅইঊখখঅ ঐঊঅখঞঐ ঈঅজঊ নামে একটি প্রতিষ্ঠানের সরবরাহকৃত লোশন ওঞঈঐওঘএ জঊখওঊঋ ক্রয় করেন। যা ফিলিপাইন থেকে আমদারীকৃত বলে ওয়েবসাইট থেকে জানা যায়। পরবর্তিতে প্যাকেট খুলে লোশনটি সঠিক প্রতিয়মান না হলে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর একটি অভিযোগ দাখিল করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগের ভিত্তিতে গত ২৯ জুলাই শুনানীর দিন ধার্য করেন। সে মোতাবেক আমাদের প্রতিষ্ঠান থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা অফিসে হাজির হয়ে ঘটনাটি তুলে ধরে। এছাড়া প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ করা হয়। অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা সকল কাগজপত্র যাচাই বাছাই করে ওষুধ সরবরারহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ধরিয়ে দেয়ার জন্য সময় দেয় লাজ ফার্মা কর্তৃপক্ষকে। পরে দ্বিতীয় দফা আবার লাজফার্মা কর্তৃপক্ষকে ১২ আগষ্ট গুনানীর দিন ধার্য করে চিঠি দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা। ওই দিন সরবরাহকারীকে উপস্থিত করার জন্য লাজ ফার্মা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা অফিসে উপস্থিত হয়ে আবারও ১৫ দিনের সময়ের আবেদন করে। তারই প্রেক্ষিতে অউঙজঅইঊখখঅ ঐঊঅখঞঐ ঈঅজঊ এর প্রতিনিধি তানভির আহমেদকে হাজির করে লাজ ফার্মা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সংবাদ দেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারার উপস্থিত হয়ে অউঙজঅইঊখখঅ ঐঊঅখঞঐ ঈঅজঊ কে নকল লোশন সরবরাহের অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করে। পরে জরিমানার সম্পূর্ণ অর্থ অউঙজঅইঊখখঅ ঐঊঅখঞঐ ঈঅজঊ পরিশোধ করে। বিষয়টি দিনের আলোর মত স্বচ্ছ। পরে দেখা যায় বিষয়টি বেশ কয়েকটি মিডিয়ায় সম্পূর্ণ দায়ভার লাজ ফার্মার ওপর দেয়া হচ্ছে বা লাজ ফার্মার নাম ব্যবহার করা হয়েছে যা অত্যান্ত দু:খজনক। এ বিষয়ে পরবর্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক তার বক্তব্যে বিষয়টি সম্পূর্ণ উপস্থিত সকল গণমাধ্যমের কাছে তুলে ধরেন। যারা বিষয়টি না জেনে অতিরঞ্জিতভাবে মূল ঘটনাকে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে লাজফার্মার ওপর দায়ভার চাপিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনাটি স্বনামধন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মারাত্মক রকম ক্ষতিকর। লাজফার্মা কর্তৃপক্ষ এর নিন্দা জানাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button