স্থানীয় সংবাদ
ফকিরহাটে চাঁদাবাজীর অভিযোগে ২ যুবককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ

মোল্লাহাট প্রতিনিধি : ফকিরহাটে চাঁদাবাজী ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মালামাল উদ্ধারে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহায়তা করায় শুক্রবার (২২ আগস্ট) রাতে মাশরাফি ও জ্যাকি তাকে মারধর করে এবং তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয়।



