স্থানীয় সংবাদ

খালিশপুরে সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট খালিশপুর থানাধীন চিত্রালী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে খালিশপুর থানার এফআইআর নং-১, তারিখ-১ এপ্রিল ২০১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ১(ক)/২৫ মূলে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে(৩৯) গ্রেফতার করে। সে নয়াবাটিমোড়ে বাসিন্দা আবুল হোসেনের ছেলে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ৮ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button