স্থানীয় সংবাদ

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

খুলনার মোল্লা শাহীন সহ-সভাপতি নির্বাচিত

খবর বিজ্ঞপ্তি : প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর নিয়ন্ত্রনাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদেও (এআইএসসি) ৩য় বার্ষিক সাধারণ সভা রোববার ২৪ আগস্ট সকাল ১১টায় ঢাকার হোটেল এ্যাবাকাস, গুলশান-১ এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি জনাব নূরুল কাইয়ুম খান।
সভায় ২০২৫-২০২৭ মেয়াদের সর্বসম্মতিμমে এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ সীড এসোসিয়েশনের সাধারন সম্পাদক, ড: মো: আলী আফজাল, ১ম সহ-সভাপতি মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি কৃষিবিদ ড. আরিফ মাহমুদ, ২য় সহ-সভাপতি বাংলাদেশ বি-কিপারস এসোসিয়েশন (বিবিকেএ) এর সাধারন সম্পাদক মো: এবাদুল্লাহ আফজাল এবং ৩য় সহ-সভাপতি ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব) এর সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন নির্বাচিত হন। এছাড়া পরিচালক পদে এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাবেক সভাপতি কৃষিবিদ ডা: এম নজরুল ইসলাম, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর ভাইস-চেয়াম্যান কে এম অলিউর রহমান বাবুল, বাংলাদেশ মৎস্য হ্যাচারী ও খামার মালিক সমিতি ময়মনসিংহ এর সভাপতি মো: সাজ্জাদ হোসেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাষ্ট্রিজ এসোসিয়েশন এর জেনারেল সেμেটারি ডা: মনজুর মোর্শেদ খান, বাংলাদেশ μপ প্রোটেকশন এসোসিয়েশন এর সভাপতি এম সাইদুজ্জামান, শিবগঞ্জ ম্যাগো প্রডিউসারস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সাধারন সম্পাদক মোহাম্মদ ইসমাইল খান, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ছৈয়দ আহমেদ, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি এর সিনিয়র সহ-সভাপতি মো: সাইফুর রহমান, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মারস এসোসিয়েশন এর সভাপতি মো: হাসিবুল হাসান, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটি এর সভাপতি মো: মেসবাহ উদ্দিন, ১০-৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ওমর-বিন-আবদাল আজিজ, ফিড ইন্ড্রাষ্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইহতেশাম বি. শাহজাহান, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর জেনারেল সেμেটারি শাহ মো: ইমরান, বাংলাদেশ ব্রিডার্স এসোসিয়েশন এর সভাপতি মো: রকিবুর রহমান টুটুল, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর সভাপতি মসিউর রহমান নির্বাচিত হয়। এছাড়া এগ্রি কালচার শিল্প দক্ষতা পরিষদের উপদেষ্টা হিসেবে বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নূরুল কাইয়ুম খানকে নির্বাচিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button