দৌলতপুরে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার অন্তর্গত ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শনিবার (২৩ আগস্ট) রাতে মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে নবগঠিত থানা কমিটির আহবায়ক মো.গোলাম সামদানী ও সদস্য সচিব আল আমিন সরদার (রতন)সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ নয়ন শেখের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব তুহিন শেখের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো.হুমায়ুন কবির,রাকিবুল ইসলাম মিঠু, সেলিম আহসান, মোঃ মুরাদ, কাওসার মোল্লা, আশরাফ ইঞ্জিনিয়ার, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আকুঞ্জী, মহানগর কৃষকদল নেতা ডি. কৃষিবিদ মোঃ মাফিজুর রহমান, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সি: যুগ্ম আহ্বায়ক শেখ ওহিদজ্জামান রনি, যুগ্ম আহ্বায়ক মুশফিকুল আনাম মিশু, এস এম আহাদ, শেখ রফিকুল ইসলাম, নাহিদ হাসান, বিপ্লব কুমার দে, মো: তুহিন শেখ, মো: নয়ন শেখ,মো: আনিসুর রহমান, সাইফুল আলম,মোহাম্মদ মারুফ বিল্লাহ, জামিল হোসেন(দপ্তর সম্পাদক)সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো মানিক সরদার, মো ফয়সাল আহমেদ লিপু মোঃ খলিলুর রহমান রছি, মোঃ জ্যাকি মীর, মোঃ মিলন, মোঃ,জনি শিকদার, মোঃ জিল্লু, মোঃ আলী হোসেন, মোঃ খালিদ, মোঃ বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



