স্থানীয় সংবাদ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবে: তুহিন

# ১৮নং ওয়ার্ডে মা-বোনদের সাথে মতবিনিময় #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় নারীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও রাজনৈতিক অংশগ্রহণ আরও সম্প্রসারণ করা হবে। রবিবার (২৪ আগস্ট) বিকালে মহানগরীর ১৮নং ওয়ার্ডের নবপল্লী কমিউনিটি সেন্টারে মা-বোনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথঅ কথা বলেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে ধর্মের অপব্যাখ্যা করে নারীদের ব্যবহার করে আসছে। তারা একদিকে নারীদের ঘরে বন্দি রেখে সমাজে অবমূল্যায়ন করে, অন্যদিকে জান্নাতের টিকিট বিক্রির নামে প্রতারণা চালায়। ধর্মের নামে ভ-ামি করে তারা নারীদের বোঝায়- ঘরে বসে থাকাই নাকি তাদের “একমাত্র ইবাদত”, অথচ একইসাথে তারা রাজনৈতিক কর্মসূচি ও ভোটের সময় নারীদের ব্যবহার করে। সমাজে নারীর অধিকার কেড়ে নেওয়া, শিক্ষায় ও কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করা, আর রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানানো-এটাই তাদের প্রকৃত চরিত্র। তুহিন নারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী-পুরুষের সমঅধিকারে বিশ্বাস করতেন, আর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়ে নারীর নেতৃত্বের শক্তিকে প্রমাণ করেছেন। তাই আগামীতে রাষ্ট্রীয় পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীরাই হবে মূল চালিকা শক্তি। শেখ আব্দুল হালিম এর সভাপতিত্বে এবং ওহিদুজ্জামান হাওলাদারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিকদল নেতা মজিবর রহমান, জাকির ইকবাল বাপ্পি, কাদের মল্লিক, খান আব্দুল আলিম, রিয়াজুল কবির, আরিফুজ্জামান সোহেল, দুলু মোল্লা, মুন্নি জামান, হাসনা হেনা, শিল্পী, আলি আহমেদ, সাইফুল মল্লিকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকা নারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button