স্থানীয় সংবাদ

দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে- মঞ্জু

# বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির তিনদিনের কর্মসূচি #

খবর বিজ্ঞপ্তি ঃ ১৯৭১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উঁত্তম স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন বাংলাদেশের যে মানচিত্র এনে দিয়েছিলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার-হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধংস করতে এখনও ব্যস্ত দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি হাসিনা ও তার দোসররা। দেশে আর যাতে কোন স্বৈরাচার সরকার জনগনের উপর হত্যা, গুম, নির্যাতন ও অত্যাচার করতে না পারে সেদিক সকলকে সর্তক থাকতে হবে। দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আর এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা বিএনপি উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে প্রস্তুতি সভার সভাপতিত্বকালে এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তিনি জাতীয়তাবাদী শক্তিকে জনগনের দোড়গড়ায় পৌছে দিতে গণতন্ত্রকামী সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান। সভায় তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্নাঢ্য র‌্যালী ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান, ২ সেপ্টেম্বর বৃক্ষরোপন ও মৎস্য অবমুক্তকরন স্ব স্ব থানায় এবং ৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় পল্লীমঙ্গল স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ। সভায় কর্মসূচি সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতাকর্মিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
আসাদুজ্জামান মুরাদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, সাদিকুর রহমান সবুজ, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, এইচ এম সালেক, কাজী মাহবুবুল হক, শরিফুল ইসলাম বাবু, আকরাম হোসেন খোকন, সামসুর রহমান, মেজবাহ উদ্দিন মিজু, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটো, খায়রুল ইসলাম লাল, মেহেদী হাসান সোহাগ, বাচ্চু মীর, জলিল সরদার, রিয়াজুর রহমান, ইকবাল হোসেন, আশরাফ হোসেন, আলমগীর হোসেন, নাসির খান, শামীম খান, সাইমুন ইসলাম রাজ্জাক, আসলাম হোসেন, জাকারিয়া লিটন, নূরে আব্দুল্লাহ, হুমায়ুন কবির, এড. রফিকুল ইসলাম, শামীম আশরাফ, মনিরুজ্জামান মনির, মনিরুল ইসলাম, আলমগীর ব্যাপারী, নুরুল ইসলাম লিটন, মাসুদ খান বাদল, সুলতান মাহমুদ সুমন, কামাল উদ্দিন, খান মঈনুল ইসলাম মিঠু, মোহাম্মদ আলী, কাজী ফজলুল কবির টিটো, মাজেদা খাতুন, এড. ওমর ফারুক, মিজানুর রহমান ডিকেন, সাখাওয়াত হোসেন, হাবিব খান, শাহাবুদ্দিন আহমেদ, হেদায়েত হোসেন হেদু, সেলিম বড় মিয়া, মোল্লা ফিরোজ আহমেদ, জাহাঙ্গীর আলম, গোলাম নবী ডালু, সৈয়দ গাজী, মোল্লা আলী আহমেদ, মাহমুদ হাসান মুন্না, মাসুদ রেজা, মিজানুর রহমান, সামসুল আলম বাদল, আব্দুস সালাম, তরিকুল আলম, আলম হাওলাদার, ওহেদুজ্জামান বাবু, সজল আকন নাসিব, শরিফুল ইসলাম সাগর, মুশফিকুর রহমান অভি, জামাল মোড়ল, সালাউদ্দিন সান্নু, সমির কুমার সাহা, শামীম রেজা, আবু তালেব, মনিরুল ইসলাম মাসুম, সরদার মিজানুর রহমান, ইউনুচ শেখ, এমরান হোসেন, গৌতম দে হারু, আমিনুল ইসলাম বুলবুল, পারভেজ মোড়ল, জামান চৌধুরী, রুহুল আমিন রাসেল, আতিছুর রহমান লিটন, কামরুজ্জামান সিরাজ, আশিকুর রহমান আশিক, হারুন মোল্লা, মামুনুর রহমান, শেখ সাজ্জাদ আলী, কামাল হোসেন, মারুফুর রহমান, আবু মাস্টার, কামরুল আলম খোকন, খন্দকার সোহেল, সিদ্দিক মাতব্বর, ওসমান গনি, মহিউদ্দিন বাবু, মাসুদ রুমী, আমির হোসেন বাচ্চু, ওহাব শরীফ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button