স্থানীয় সংবাদ

নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনায় বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে প্রতি বছরের ন্যায় এবছরও বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট (সোমবার) সকাল দশটায় শহীদ মোয়াজ্জম অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এছাড়াও বিজ্ঞান মেলা-২০২৫ এ উপস্থিত ছিলেন, খুলনা নৌ অঞ্চলের অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উক্ত মেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী কর্তৃক বিভিন্ন প্রকার প্রজেক্ট উপস্থাপন করা হয়। আয়োজিত বিজ্ঞান মেলায় চারটি গ্রুপে, মোট ১২০ টি প্রজেক্ট প্রদর্শিত হয় ।যার মধ্যে প্রায় ৩৭৫ জন শিক্ষার্থী একক এবং দলীয়ভাবে প্রজেক্টে অংশগ্রহণ করে।পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী ক্ষমতাকে বাস্তবে রূপ দিতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো দূরদর্শী চিন্তার বিকাশে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বার্ষিক বিজ্ঞান মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করেছে হাইড্রো ইলেক্ট্রিসিটি, ফুট স্টেপ পাওয়ার, রেইন ড্রপ ডিটেক্টর, মর্ডান এগ্রো, স্মার্ট এন্ড সেইফ হাউজ, তেসলা কয়েল, স্মার্ট ফার্ম, অগ্নি নির্বাপক যন্ত্র এবং ওঙঞ ইধংবফ ডধংঃব ঋঁৎহধহপব ঊহবৎমু উৎপাদনসহ আরো অনেক মানসম্মত প্রজেক্ট। শিক্ষার্থীরা নানা ধরনের তাত্ত্বিক জ্ঞান অর্জন করে; যা বিজ্ঞান মেলার মাধ্যমে বাস্তবে প্রয়োগ করার সুযোগ পেয়ে থাকে। এ ধরনের বিজ্ঞান মেলা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনী কর্মকা-ে আরো উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ এবং আয়োজক কমিটি।এসময়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যে, কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল এবং যুগোপযোগী চিন্তা চেতনার সুফল পেতে হলে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে অভিভাবক এবং শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞান মেলায় অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় যা ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরিশেষে বিজ্ঞান মেলায় প্রত্যেক গ্রুপের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে প্রধান অতিথি এবং অধ্যক্ষ কর্তৃক একক ও গ্রুপভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button