বাগেরহাটে চুরি’র খাসি দিয়ে ভুরিভোজ!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকার প্রগতি রাইচ মিলের কর্মচারীরা অন্যের খাসি ছাগল ধরে এনে রাতে ভুরিভোজ করেছে বলে জানাগেছে। সোমবার রাতে এ ঘটনার পর বিষয়টি জানাজানি হলে গোটা বাগেরহাট শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রগতি রাইস মিলের পাশের জুলু সেখের একটি খাসি ছাগল প্রায়ই ওই মিলে গিয়ে ডাল-চাল খেয়ে ফেলে। এক পর্যায়ে মিলের ম্যানেজারের নেতৃত্বে সোমবার বিকেলে খাসিটি মিলের মধ্যে ধরে জবাই করে রাতে ভুরিভোজ করে। খাসিটি খুঁজতে গিয়ে জুলু সেখ এ ঘটনার মুখোমুখি হয়। খাসি মালিক ওই এলাকার আমজাদ আলীর ছেলে জুলু সেখ বলেন, প্রগতি রাাইস মিলের লোকেরা আমার পোষা খাসিটি চুরি করে নিয়ে ভুরিভোজ করেছে। মিলের মালিক তাপস সাহা বাগেরহাটের পুলিশ নিয়ন্ত্রন করে বলে জানতে পেরে আমি এ ঘটনা খানা পুলিশ কে না জানিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছি। আর মিলের মালিক দেশের বাইরে থাকায় মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত গন্যমান্য ব্যক্তিরা এ ঘটনায় কোন পদক্ষেপ নিতে পারে নাই বলেও জানান জুলু সেখ।



