স্থানীয় সংবাদ

দৌলতপুরে ২১ বছর পর ছাত্রদলের ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা

নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার ৩ আসনের ধানের শীষের প্রার্থী, গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা মোতাবেক দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে ছাত্রদল দৌলতপুর থানার অন্তর্গত ৫ টি ওয়ার্ড ও ১ টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাতে ছাত্রদল দৌলতপুর থানা কমিটির আহবায়ক মিজানুর রহমান মৃদুল ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন রিপ্পির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। গত, ২০০৪ সালে ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণার পর দীর্ঘ ২১ বছর পর ৫ টি ওয়ার্ড ও ১ টি ইউনিয়নের ছাত্রদলের এ আংশিক কমিটি ঘোষণা করায় দলীয় নেতাকর্মীদের মধ্য প্রাণবন্ত উৎফুল্লতা বিরাজ করছে। অনুমোদিত ছাত্রদলের আংশিক কমিটি সমূহ-১ নং ওয়ার্ড ছাত্রদল : আহবায়ক কাজী তানভীর হাসান, সিনিঃ যুগ্ম আহবায়ক রাব্বি সরকার হিমু, যুগ্ম আহবায়ক রাতুল কর্মকার,সানজিদ হাসান সাজিদ, আল আমিন ইসলাম, রানা আকন, মোঃ শাহজালাল, সদস্য সচিব জাহিদ হাসান, সদস্য -দ্বীন ইসলাম রাকিব,শান্ত, সিয়াম শেখ, শামিউল ইসলাম, সাকিব ডালি,দিপু হালদার,শেখ সাব্বির হোসেন সিয়াম, মোঃ শেখ তানভীর,আল মুনতাসির। ৩ নং ওয়ার্ড ছাত্রদল : আহবায়ক মোঃ ইখলাস শেখ,সিনিঃ যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বাবন, যুগ্ম আহবায়ক নাইম শেখ,মেহেদী হাসান নূরু,কাজী মেহেদী হাসান,মোঃ আফনান, রায়হান শেখ, সদস্য সচিব রায়হান সিদ্দিক মাহিম, সদস্য- মোঃ রানা (ময়না), মোঃ ইব্রাহীম, আকাশ শেখ, সজীব আহসান, আব্দুল্লাহ আল নাফিস,মোঃ মুন্না শেখ, ইরফান ইসলাম, মফিদুল ইসলাম,সজল আকন। ৪ নং ওয়ার্ড ছাত্রদল : আহবায়ক তানভীর আহমেদ, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ তরিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক মোঃ তামিম ইকবাল, মোঃ তাজ হাওলাদার, সাইফ আলী জিহাদ, মোঃ নফিয়ার হোসেন তোহা,সদস্য সচিব শাহাদুল্লাহ হোসেন জিকো, সদস্য- আসিফ শেখ, মোঃ তাজ হাওলাদার ইয়াহিয়া মোল্লা,হৃদয় আহমেদ,সাজিম মোল্লা মেহরাব হোসেন, মোঃ হানিফ শেখ,শিতুল সরদার। ৫ নং ওয়ার্ড ছাত্রদল : আহবায়ক শেখ রুমান, সিনিঃ যুগ্ম আহবায়ক সামির হোসেন আকাশ,যুগ্ম আহবায়ক রিফাত হাওলাদার, মাইনুল ইসলাম আবির,মোঃ লিমন গাজী, সদস্য সচিব সাকিব হোসেন সদস্য- আসিফ গাজী,ইয়াসিন আরাফাত,ইমন ফকির,মোঃ মারুফ ব্যাপারি, রাকিব শিকদার, নাহিদ হাসান হৃদয়,শেখ বায়েজিদ। ৬ নং ওয়ার্ড ছাত্রদল: আহবায়ক সাজিদ মল্লিক, সিনিঃ যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ তাজন ইসলাম মোঃ হাসান,এস.এম সাইফুর রহমান শিহাব সদস্য সচিব আশরাফুল আলম শাওন, সদস্য- মোঃ হোসেন, হৃদয় শীল, হাফিজুর রহমান, নূর আমান, সাব্বির হোসেন, সাকিব হাসান হৃদয়, বাধন হাসান। আড়ংঘাটা ইউনিয়ন ছাত্রদল: আহবায়ক মোঃ মীর আকাশ, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ কাজী লাবিব, যুগ্ম আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আরমান শেখ, মোঃ নোমান ভাঙ্গী, মোঃ রাতুল সরদার,সদস্য সচিব মোঃ সাজ্জাত হোসেন সাজু, সদস্য মোঃ সিয়াম আহম্মেদ মোড়ল, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ ইমরান হোসেন মৃধা,মোঃ আব্দুল আলীম,মোঃ রবিউল গাজী, মোঃ শামীম মোড়ল রিপন বিশ্বাস, মোঃ ইয়াছির আরাফাত মাহিম। ৪ নং ওয়ার্ড ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব শাহাদুল্লাহ হোসেন জিকো জানান , আমরা অত্যন্ত খুশি দীর্ঘদিন পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করায়। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার ৩ আসনের ধানের শীষের কান্ডারী, গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলসহ থানা বিএনপি ও থানা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি। এ বিষয়ে দৌলতপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রিপ্পি জানান, রবিবার রাতে আমরা ছাত্রদলের অন্তর্ভুক্ত ৫ টি ওয়ার্ড ও ১ টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করেছি। ছাত্রদলের প্রতিটি নেতা কর্মীর প্রতি আহ্বান থাকবে দেশ ও দশের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার। এ বিষয়ে দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার ৩ আসনের ধানের শীষের কান্ডারী, গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা মোতাবেক দীর্ঘ ২১ বছর পর ইতিমধ্যেই আমরা দৌলতপুর থানা ছাত্রদলের অন্তর্ভুক্ত ৫ টি ওয়ার্ড ও ১ টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করেছি। দীর্ঘ ২১ বছর পর এ কমিটি ঘোষণা করায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও উৎফুল্লতা প্রতীয়মান হচ্ছে। আশা করি অনুমোদিত এই কমিটি সু-সংগঠিত হয়ে দলের প্রতিটি কর্ম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button