স্থানীয় সংবাদ

তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনারে বক্তারা : তথ্য অধিকার আইনের ৭ ধারা অপব্যবহৃত হচ্ছে

স্টাফ রিপোর্টার ঃ তথ্য অধিকার আইনের ৭ ধারা খুবই অপব্যবহৃত হচ্ছে। আইনটা আপডেট করতে হবে। পাঠ্য পুস্তকে এই আইন সম্পর্কে প্রাথমিক ধারণা অর্ন্তভুক্ত করতে হবে। গতকাল সকালে খুলনার একটি অভিজাত হোটেলে পরিবেশ আইনবিদ বেলার আয়োজনে স্টোক হোল্ডারদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিানরে বক্তারা এসব কথা বলেন। সেমিানরে স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, আইনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বেলার আইনজীবী ব্যারিষ্টার রুমানা শারমীন। আইনের চ্যালেঞ্চ হ্রাসের কৌশল সম্পর্কে জানান পরিবেশ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুষার কান্তি রায় ও পানি উন্নয়ন বোর্ড -এর উপ-পরিচালক (প্রশাসন) এএসএম তৌহিদ আলীম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কেসিসির বিকল্প কথ্য কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এইচএম আলাউদ্দীন, শরিফুল ইসলাম সেলিম, নূরে আলম, ইজাজুর রহমান, ড. কাজী হুমায়ুন কবির প্রমূখ। বক্তারা বলেন, তথ্য গোপন করার সাংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। অবাধ তথ্য প্রবাহ দেশের সুশাসন নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button