দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরলো ১৭ যুবক যুবতী

বেনাপোল প্রতিনিধি ঃ অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ১০জন যুবক ও ৭ জন যুবতী । বুধবার বিকাল ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।
ফেরত যুবক যুবতীর বাড়ী বাংলাদেশের বিভিন্ন জেলায়। তারা হলো গাজীপুর জেলার দেলোয়ার হোসেন এর মেয়ে দিপা, চাপাইনওয়াবগঞ্জ জেলার রফিকুল ইসলাম এর ছেলে মইন খান,হবিগঞ্জ জেলার মাহবুব আলম এর ছেলে নুর আলম, গোপালগঞ্জ জেলার দিলিপ মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, কুষ্টিয়া জেলার ইউসুফ সেখ এর ছেলে ইমরান শেখ, লক্ষীপুর জেলার ইউসুফ মিয়ার ছেলে মেহেদী হাসান,খুলনা জেলার ইয়াসিন আরাফাত এর ছেলে নাহিদ মোরল, নড়াইল জেলার গিয়াস সেখ এর ছেলে ফয়সাল সেখ,বাগেরহাট জেলার বিল্লাল হাওলাদার এর ছেলে রানা হাওলাদার, লালমনির হাট জেলার মনিন্দ্রনাথ রায় এর মেয়ে মল্লিকা রানী,কিশোরগঞ্জ জেলার কামাল উদ্দিন এর মেয়ে সামিরা আক্তার, রাঙামাটি জেলার সাইদুর এর মেয়ে সারা জান্নাত,লক্ষীপুর জেলার ইউসুফ এর মেয়ে ইমু খাতুন,পাবনা জেলার আমিরুল ইসলমাম এর মেয়ে মিথিলা রহমান, বাগেরহাট জেলার মন্টু জমাদ্দার এর ছেলে সাইম জমাদ্দার, নওগা জেলার সাহানুর সরদার এর ছেলে কমল সরদার, পাবনা জেলার জাহাঙীর হোসেন এর মেয়ে নুরজাহান খাতুন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ১৭ জন যুবক – যুবতী কে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে পোর্ট থানায় সোপর্দ হয়েছে।
তারা ভারতের মোম্বাই ও পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ বিবেকানান্দ মিশন, লিলুয়া হোম,বহরামপুর মানসিক হাসপাতাল,সুকাইনা হোম,এশিয়ান সাইগো সেরেস্তা ২৪ পরগনা ,চিল্ড্রেন ফর গার্লস হোম নদিয়া, অবজারভিশন বয়েজ হোম নদিয়া,কাজিনজরুল ইসলাম বয়েজ হোম বহরামপুর, কিশোলয় চিল্ড্রেন হোম বারাসাত , আর কে ভি মিশন উত্তর ২৪ পরগনা, শহিদ বন্দনা স্মুতি বিহালা,ও লিলূয়া এস এস হোমে ছিলেন।যশোর মহিলা আইনজীবি সমিতির রেখা রানী বলেন, ফেরত আসাদের মধ্যে থেকে আমরা ৭জনকে গ্রহন করে আমাদের হোমে রাখব। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। রাইটস যশোর এর প্রতিনিধি শফি আহমেদ ও জাস্টিস ফর কেয়ার এর প্রতিনিধি বলেন আমরা ভারত থেকে ফেরত আসাদের মধ্যে থেকে ৫ জন করে গ্রহন করেছি এদের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের কাছে হস্তান্তর করব।



