স্থানীয় সংবাদ

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী(স:) উদ্যাপনে কেসিসির সংস্কৃতিক আয়োজন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫নং ওয়ার্ড অডিটরিয়ারে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী(স:) ২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার কেসিসি পরিচালিত স্কুল, মাদ্রাসা ও মক্তবের ছাত্রছাত্রীদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক (ক্বিরাত, হামদ, নাত ও বক্তৃতা) প্রতিযোগীতা শেষে কেসিসি শিক্ষক সমিতি দৌলতপুর থানা সভাপতি হাফেজ মাও আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাহউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকে এম তাছাদুজ্জামান, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি আলঃ মাও: নাসির উদ্দীন কাসেমী, সাঃ সম্পাদক মাও. মোঃ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button