স্থানীয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেরণা- মঞ্জু

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা সদর ও সোনাডাঙ্গাা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেরণাই জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতাকর্মিরা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ভ ভাবে কাজ করতে হবে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পিটিআই মোড়স্থ ২৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে খুলনা সদর থানা বিএনপি সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির ঘোষিত তিনদিনের কর্মসূচি সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতাকর্মিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান। এছাড়াও খুলনা সদর থানা ও ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক আরিফুজ্জামান অপু’র সভাপতিত্বে এবং ইউসুফ হারুন মজনু এর পরিচালনায় সদর থানার সভায় উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, ইশহাক তালুকদার, তরিকুল্লাহ খান, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, জাহিদ কামাল টিটো, আসলাম হোসেন, নাসির খান, মনিরুল ইসলাম মাসুম, শামীম খান, রিয়াজুর রহমান, সাইমুন ইসলাম রাজ্জাক, আলমগীর ব্যাপারী, মাসুদ খান বাদল, খান মঈনুল ইসলাম মিঠু, জাকারিয়া লিটন, ওমর ফারুক বনি, আলম হাওলাদার, আল বেলাল, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন, মোফাজ্জেল হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, মাজেদা খাতুন, আবু তালেব, মাসুদ রেজা, রবিউল ইসলাম বিপ্লব, মোল্লা আলী আহমেদ, সাখাওয়াত হোসেন, জামাল মোড়ল, সমির কুমার সাহা, এম এ সালাম, ওহেদুর রহমান বাবু, ঈশা শেখ, শামসুল আলম বাদল, শহিদুল ইসলাম লিটন, ইউনুচ শেখ, তরিকুল আলম, কামরুজ্জামান সিরাজ, সেলিম বড় মিয়া, রাজিবুল আলম বাপ্পি, আসাদ সানা, খালেক গাজী, সিরাজুল ইসলাম বাবলু, এম এ হাসান, কামাল হোসেন, আব্দুল করিম, কবির বিশ্বাস, হাফিজুর রহমান, কামরুল আলম খোকন, আব্দুর রহিম, অহিদুল ইসলাম, কামাল হোসেন, ওসমান গনি, খায়রুল বাশার, শফি উদ্দিন, পারভেজ আহমেদ খান, খালেক গাজী, সাইদ আলম, জুয়েল রহমান, নওফেল গাজী, শুকুর আলী, আমজাদ হোসেন রাজু, হাফেজ ফারুক, আবুল বাশার, মহিউদ্দিন মঈন, সালাউদ্দিন সান্নু, তারভির আহমেদ প্রিন্স, শাহাবুদ্দিন মাস্টার, জাফর হাওলাদার, আশিকুর রহমান সেলিম, রাফি, ইমরান খান প্রমুখ।
সোনাডাঙ্গা থানা : সোনাডাঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। ইকবাল হোসেন খোকন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবুু, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, আকরাম হোসেন খোকন, গাজী আসলাম, শেখ আবিদ হোসেন, সরদার রবিউল ইসলাম রবি, বাচ্চু মীর, মহিউদ্দিন টারজান, মনিরুল ইসলাম, আলমগীর হোসেন আলম, নাহিদ মোড়ল, অহিদুজ্জামান অহিদ, আমিনুল ইসলাম বুলবুল হেদায়েত হোসেন হেদু, মেহেদী হাসান সোহাগ, লিটু পাটোয়ারী, গোলাম নবী ডালু, সুলতান মাহমুদ সুমন, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম সাগর, সজল আকন নাসিব, সোহেল খন্দকার, শেখ বায়জীদ, মো. মাসুদ, মিজানুর রহমান মিজান, ফিরোজ আহমেদ, মোস্তফা জামান মিন্টু, গাজী নজরুল ইসলাম, আব্দুল হাকিম, শেখ আসমত প্রমুখ।
২৮নং ওয়ার্ড : ২৮নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু। ইশহাক তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কামরান হাসান, মেহেদী হাসান দিপু, মাসুদ খান বাদল, মিজানুর রহমান ডিকেন, মনিরুল ইসলাম মাসুম, রবিউল ইসলাম বিপ্লব, আশিকুর রহমান সেলিম, জাহাঙ্গীর হোসেন, জুয়েল রহমান, কামাল হোসেন, শফি উদ্দিন, রিমু চৌধুরী, ফয়সাল আহমেদ, শিমু রহমান, বেল্লাল শেখ, আরিফির, সোহেল, নিয়ামত আলী শিকদার, হাসার জমাদ্দার, শফিকুল ইসলাম প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button