যশোরে প্রবাসীর স্ত্রীর উপর রাতে সন্ত্রাসীর হামলা

যশোর ব্যুরো ঃ কাতার প্রবাসীর স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩১)কে রাতে বাড়িতে সন্ত্রাসী স্টাইলে ঢুকে গালিগালাজের এক পর্যায় মারপিট করে উল্টো বাড়ি ঘর থেকে উচ্ছ্বেদসহ প্রাণ নাশের হুমকী দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বিশ^াস পাড়ার। এঘটনায় গৃহবধূ জীবন রক্ষার্থে ঝিকরগাছা থানার স্মরনাপন্ন হলে আসামীরা প্রাণ নাশের হুমকী অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বিশ^াস পাড়ায় কাতার প্রবাসী সাজু আহম্মেদ এর স্ত্রী সাবিনা ইয়াসমিন তার শিশু মেয়ে মোছাঃ মরিয়মকে নিয়ে বসবাস করেন। হঠাৎ গত ২৪ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় পূর্ব পরিকল্পিতভাবে প্রতিবেশী রনি হোসেন, উর্মি খাতুন, অপু হোসেন ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন গৃহবধূ উর্মি খাতুনকে গালিগালাজ করতে নিষেধ করলে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। গৃহবধূর পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। আসামীরা শিশু মেয়ের সামনে মারপিট করে গৃহবধূকে হুমকী দিয়ে বলে উক্ত বিষয় নিয়ে বেশী বাড়াবাড়ি করলে পরিনাম খুব খারাপ হবে ও বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকী দেয়। এঘটনায় উক্ত গৃহবধূ ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ তদন্তে নেমে সত্যতা পান। এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জকে অভিযোগের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,একজনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি তদন্ত করে আসার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



