ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে

# ফুলবাড়িগেটে সড়ক ও রেলপথ বন্ধ করে কুয়েট শিক্ষার্থীদের ফুলবাড়িগেট ব্লকেট কর্মসূচি পালন #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ঢাকার শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা এবং টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীরা ফুলবাড়ি গেট ব্লকেট কর্মসূচি পালন করেছে। বুধবার ২৭ আগস্ট বিকাল ৪টায় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল সহকারে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ি গেটের রেল লাইনের উপর অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। কয়েকশো শিক্ষার্থী মিছিল সহকারে ফুলবাড়ীগেটে এসে রেল লাইনের গেট ফেলে দিয়ে খুলনা যশোর মহাসড়ক এবং ফুলবাড়ি গেট রেল ক্রসিং এর উপর অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ কারণে খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী গামী সাগরদাঁড়ি এক্সপ্রেস কিছুক্ষণের জন্য আটকা পড়ে।
পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতির স্বাভাবিক হলে বিকাল পাঁচটার পর ব্লকেট তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কুয়েট থেকে তিনটি বাসযোগে লংমাচ টু ঢাকার উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীদের একটি অংশ।



