বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অব্যাহত অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) । সংগঠনটি অবিলম্বের এ ঘটনায় দায়ীদের খুঁজে করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। ফ্রিপ্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর অনুপ্রেরণায় গঠিত সংগঠনটি মনেকরে, খুলনাঞ্চল সম্পাদককে লক্ষ্য করে একটি সংঘবদ্ধ গোষ্ঠী সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করতে আক্রমণ করে যাচ্ছে। নিজেদের উদ্দেশ্য সাধণের জন্য একজন পেশাজীবী সাংবাদিকদের বিরুদ্ধে এমন অপপ্রচার সামাজিক স্থিতিশীলতা, কতৃত্ববাদী চেষ্টার বহি”প্রকাশ। যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। জনাব মিজানুর রহমান একটি পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণিপেশা রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সামাজিক, পেশাজীবী কর্মকা-ে একই সঙ্গে অংশগ্রহণ স্বাভাবিক বিষয়। কিন্তু ওইসব বিষয়কে পুঁজি করে সম্পূর্ণ মনগড়া ও অসৎ উদ্দেশ্যে হেয় প্রতিপন্ন করা , সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনত দ-নীয় অপরাধ। কোন দল বা মতের সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভিন্নমত থাকবে- এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু সেই মত প্রকাশ স্তব্ধ করার চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাশিত নয়। সংগঠনটির মনে করে , দৈনিক খুলনাঞ্চল পত্রিকা তার সময়কালীন দীর্ঘ এক দশকে পত্রিকার অগণিত পাঠককে বঞ্চিত করে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। পত্রিকাটি বন্ধ করে দেওয়ার নানা ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু কখনো খুলনাঞ্চল পত্রিকাটি সত্য ও ন্যায়ের কাছে মাথা নত করেনি। দুঃখজনক হলেও সত্যি এই সময়ে প্রভাবশালী ক্ষমতাসীন রাজনৈতিক দল, আমলা, মাদক কারবারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে অগণিত সংবাদ প্রকাশ পেলেও এমন ধরণের হুমকি, অপপ্রচার, কণ্ঠরোধ করার মতো অপচেষ্টার শিকার হয়নি। পত্রিকাটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থেকেছে। একই সঙ্গে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, মাদক কারবার, অনিয়ম, সকল প্রকার নির্যাতন-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। দীর্ঘ ফ্যাসিজমমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে একটি সংবাদকে কেন্দ্র করে এ ধরণের আক্রমন ও হুমকি বোধকরি সাধারণ মানুষের ‘মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে’র প্রত্যাশাকে ভুলুণ্ঠিত করছে। তাই এসব অপরাধ কর্মকা-ের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির , সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মাদ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এসএ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক প্রবাহের মোঃ সিয়াম, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান প্রমুখ।



