স্থানীয় সংবাদ

শ্যামনগর কপোতক্ষ নদী থেকে বালি উত্তোলন কারী দুজন আটক : জরিমানা

শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন নদীগুলো এখন বালিখোরদের দখলে,যত্রতত্র থেকে বালি উত্তোলন করার কারনে অধিকাংশ নদীর চর সহ গ্রাম রক্ষা বাধগুলতো ফাটল ও ভাঙনের সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার বালি উত্তোলনের অভিযোগে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে দুই জন কে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ঘোলা এলাকার ইউনুস শেখের ছেলে ওয়াছকুরুনি ও মনিরুল ইসলাম। বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদ-, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা এই কাজে জড়িত থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে,ইতিমধ্যে প্রসাশনের পক্ষ থেকে বালি উত্তোলন কারীদের কয়েক দফায় জেল জরিমানা প্রদান করা হয়েছে, তবে এটি অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button