ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে খালিশপুরে হাম নাত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার বিকাল ২টা থেকে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অডিটরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপক্ষে ইসলামী সাংস্কৃতিক (কিরাত, হামদ-না’ত ও বক্তৃতা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেসিসি পরিচালিত স্কুল, মাদ্রাসা, মক্তব্যের ছাত্র-ছাত্রীদের নিয়ে- এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেসিসি শিক্ষক সমিতি খালিশপুর থানা সভাপতি মাও: আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা, পুরস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসির সচিব শরীক আসিফ রহমান, বিশেষ অতিথি ছিলেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার এসকে এম তাছাদুজ্জামান, কেমিসি ১১নং ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হুসনা, সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওঃ নাসির উদ্দিন কাসেমী ও সাধারন সম্পাদক মাওঃ মোঃ হাফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগন তাদের আলোচনায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রপর্যায়ে নবীজীবনের আদর্শ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন, আলোচনা শেষে প্রধান অতিথি জয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে মাওঃ নাসির উদ্দিন কাসেমী দেশ ও জাতির সার্বিক কল্যান করে দোয়া করেন।



