স্থানীয় সংবাদ

যশোরে র‌্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজাসহ শিশু আটক

যশোর অফিস ঃ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) গ্রামে র‌্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। শুক্রবার ২৯ আগষ্ট রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
র‌্যাব সূত্রে জানা যায়, স্থানীয় লাল্টুর বসতবাড়ীতে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নির্মাণাধীন ভবনের সিড়ির নিচে রাখা চারটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
র‌্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লীডার রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযানে জড়িতদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় আইনগত কারণে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button