স্থানীয় সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও যুব সমাজকে ভুমিকা রাখতে হবে —মাওলানা আবুল কালাম আজাদ

পাইকগাছার লস্কর ইউনিয়নে যুবসমাবেশ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ মানবতার শত্রু, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে ১৭টি বছর আওয়ামী লীগ কিছুই করিনি। বিরোধী দলের ওপর দমন-নিপিড়ন, মামলা-হামলা আর জুলুম-নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা জাহেলিয়াতের র্নিমমতাকে মারিয়ে মানবতা, মনষত্বকে পদদলিত করে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠায় ২০২৪ সালের ৩৬ জুলাই এর গণঅভ্যুত্থানে তরুণ যুব সমাজই রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তাই, জাতী পেয়েছিল মুক্তির স্বাদ। সুতরাং, একটি মানবিক সমাজ ও বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি তরুণ ও যুব সমাজের প্রতি ইঙ্গিত করে তরুণ্যের প্রথম ভোট, ইসলামের পক্ষে হোক’-ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় হোক-এই শ্লোগানকে ধারন করে আগামীর মানবিক, বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও যুব সমাজকে সত্য ও ন্যায়ের পথে আল কুরআনকে বিজয় করার আন্দোলনে ভুমিকা রাখার উদাত্ত আহবান জানান। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড যুববিভাগের উদ্যোগে লক্ষিখোলাস্থ লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
৩ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি গাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, খুলনা জেলা যুববিভাগের সভাপতি অধ্যাপক নূরুজ্জামান মল্লিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন। অন্যান্যের মধ্যে উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মোজাফফর হোসেন, যুব বিভাগের সভাপতি মাওলানা শামসুর রহমান, ২ নং ওয়ার্ড যুববিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম গাজী, হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, যুবসমাজ যে কোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুবসমাজের সক্রিয় অংশ গ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যে কোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে । এর পাশাপাশি আল¬াহর সাহায্যের ওপর নির্ভরশীল হতে হবে। সংগঠনের নির্দেশনা গুরুত্বের সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্ত অনুগত্যের মূর্ত প্রতীক হতে হবে। গণঅভ্যুত্থানের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র-জনতার পাশাপাশি যুবসমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখি, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুবসমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় রাতারাতি গতিধারাও পরিবর্তন হয়ে যায়। তিনি দেশে চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতি এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এমতাবস্থায় দেশ ও জাতির সত্যিকার মুক্তির জন্য যুবকদের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। অন্যথায় আমাদের মুক্তি মিলবে না।
তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাস যুবসমাজের হাত ধরেই নির্মিত হয়েছে। বাংলাদেশের যত বড় বড় অর্জন সেগুলোও যুবসমাজের পরিশ্রমের ফসল। হাজী শরীয়তুল¬াহ, শহীদ তিতুমিরের মতো প্রাণচঞ্চল যুবকদের হাতেই এসেছে আমাদের বড় বড় অর্জন। তাই জাতির এই ক্রান্তিকালে যুবসমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই বরং সত্যের পতাকা উড্ডীন ও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button