বেনাপোল সীমান্তে ৮৫ কেজি গাঁজাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি:-
বেনাপোল পোর্ট থানা মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২৯ আগস্ট) ভোরে লাল্টুর বসতবাড়ির নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিঁড়ির নিচ থেকে গাঁজার চালান ও আসামিকে আটক করা হয়।র্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, ২৮ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) এলাকায় জনৈক লাল্টুর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।পরে সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচ থেকে চারটি বস্তায় ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।#
বেনাপোলে কসাই মিজান কে গলা কেটে হত্যা,আটক নেই।
বেনাপোলপ্রতিনিধিঃ
– যশোরের বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামের বাসিন্দা মিজান কসাই(৪২)’কে নিজ বাড়ীর উঠানে ফেলে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে হাবিব সরদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে শুক্রবার(২৯ আগষ্ট) রাত ২টা ৩০ মিনিটে দিকে মাংশ বিক্রেতার মহাজন ফোন করে গরু জবাই দেওয়ার জন্য ডাকেন। এ সমায় মহাজনের ফোন পেয়ে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতী নিতে ঘর থেকে বেরিয়ে পড়েন।কিন্তু পুর্ব থেকে ওত পেতে থাকা খুনিরা কসাই মিজান’কে পূর্ব পরিকল্পিতভাবে তার বাড়ির ভিতরে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।কিন্তু মাংশ বিক্রির মহাজনের কাছে সমায়মত না পৌছানোর কারনে দোকানদার মিজানের বাড়ীতে এক ভ্যান চালক’কে পাঠান। ওই ভ্যান চালক মিজানের বাড়ীর গেটে এসে ডাকাডাকি করে না পেয়ে মিজানের বাড়ী সংলগ্ন বড় ভাই জুলু ভ্যান চালকের ডাক শুনতে পেয়ে তিনিও ডাকাডাকি করতে থাকেন। পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবেহ করা অবস্থায় মাটিতে পড়ে আছে।
এসময় নিহত মিজানের স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবেহ করতে যাবে এজন্য ভ্যান চালক বাড়ীর গেইটে ডাকাডাকি করে। তার ডাক শুনে উঠে বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
এ ব্যাপারে ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার বলেন, মিজানুর এর ছোট ভাই ভোর ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুর’কে বা কারা খুন করেছে,এমন সংবাদ শুনে আমি মিজানের বাড়ী যাই এবং সাথে সাথে বেনাপোল পোর্টথানায় খবর দিলে,এসআই রাশেদের নেতৃত্বে থানা পুলিশ এসে লাশের পাশে থাকা একটি ছুরি উদ্ধার করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে, ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয় বলে তিনি জানান।



