প্রাকৃতিক বিপর্যয় থেকে বাংলাদেশের সুরক্ষায় পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপনের উদ্যোগ

# ডুমুরিয়ায় গাছের চারা বিতরণকালে মনিরুজ্জামান মন্টু #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের এক চরম ঝুঁকির মুখোমুখি। বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী খুলনা অঞ্চল উপকূলীয় এলাকা হওয়ায় সিডর, আইলা, আম্পানের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের আঘাত আমাদের বারবার সহ্য করতে হয়। এই দুর্যোগ মোকাবেলায় আমাদের সবচেয়ে বড় প্রাকৃতিক ঢাল বা রক্ষাকবচ হচ্ছে সুন্দরবন এবং আমাদের চারপাশের সবুজ গাছপালা। অথচ নগরায়ণ আর অবহেলার কারণে আজ আমরা প্রতিনিয়ত গাছ কেটে বনাঞ্চল ধ্বংস করছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে সুরক্ষায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামলা রূপায়ন করতে চাইছেন।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকালে জেলা কৃষকদলের উদ্যোগে ডুমুরিয়া উপজেলায় গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু আরও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা কেবলমাত্র রাজনীতির রাজপথেই নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং দেশ গড়ার কাজে আমাদের ভূমিকা রাখতে হবে। আজ আমরা যে গাছের চারাগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি, এগুলো শুধু একটি করে কাঠের চারা বা ফলের গাছ নয়; এগুলো আমাদের ভবিষ্যতের নিঃশ্বাস, আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের বাসা-বাড়ীর সুরক্ষা কবচ।
খুলনা জেলা কৃষকদলের আহবায়ক মোল্যা কবির হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব শেখ আবু সাঈদের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, খান ইসমাঈল হোসেন, গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, শেখ মাহাবুর রহমান, মাস্টার আইয়ুব হোসেন, জিএম হারুন অর রশীদ, জিএম সাইফুল ইসলাম, শহিদ মোড়ল, শেখ শফিকুল ইসলাম, আ. খালেক, রেবেকা বেগম, রফিকুল ইসলাম প্রমুখ।।



