রূপসায় র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রূপসা প্রতিনিধি : রূপসায় উপজেলার জাবুসা গ্রামের খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় কারিম মটরস টুংগীপাড়া এক্সপ্রেস, গাড়ী নং ঢাকা মেট্রো ব ১৫-৬৫৯৮ পরিবহন থেকে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন দৌলতপুর থানার ফুলবাড়ী গেট এলাকার মোঃ মামুন (২২) এবং পশ্চিম সেনপাড়া এলাকার মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৫)।র্যাব জানায়, অভিযানের সময় গ্রেফতার হওয়া দু’জনের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপসা থানায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজাসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।



