স্থানীয় সংবাদ

খুলনায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑফুলবাড়িগেট এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের সন্তার মো: মামুন (২২) এবং পশ্চিম সেন পাড়া এলাকার বাসিন্দা সেলিম পাটোয়ারীর সন্তান মো: আলাউদ্দিন পাটোয়ারী (২৫)। তারা দুজনই খুলনা মহানগরের দৌলতপুর থানার বাসিন্দা।
র‌্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদক জব্দ করা হয়।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। উদ্ধার করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে তারা বহন করছিলেন বলেও জানিয়েছে বাহিনী।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজাসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button