স্থানীয় সংবাদ

বন্ধুমহল সমাজকল্যান সংস্থার ২৮নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন

খবর বিজ্ঞপ্তি: বন্ধুমহল সমাজকল্যান সংস্থা, খুলনার উদ্যোগে মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসাবে ২৫ জুলাই (শনিবার) নগরীর ২৮নং ওয়ার্ডের টুথপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গনসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন কার হয়েছে। মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধুমহল সমাজকল্যান সংস্থার প্রধান উপদেষ্টা ও সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর। এসময় প্রধান অতিথি বলেন, গাছ হলো প্রকৃতির প্রান, আসুন আমরা প্রত্যেকে সাধ্যমত গাছ লাগাই এবং আমাদের পৃথিবীকে রক্ষা করি সবুজ হোক পৃথিবী, সুন্দরহোক আগামী”। এসময়ে আরো উপস্থিত ছিলেন টুথপাড়া গাছতলা মন্দির কমিটির সভাপতিক শ্রী নিখিল কুমার বিশ্বাস, সা. সম্পাদক শ্রী নির্মলেন্দু মন্ডল, বন্ধুমহল সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কে এম মাহবুব আলম, শাজাহান হোসেন, লিটন ইরফান, আব্দুল আলীম, মৌফারসের আলম লেনিন, হাসিব চৌধুরী, ২৮ নং ওয়ার্ড বিএনপি’র সা. সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, শ্রী রবীন্দ্রনাথ মিত্র, শ্রী পরিতোষ হালদার, শ্রী পলাশ হালদার, শ্রী সুবল বিশ্বাস, শ্রী রণজীৎ বল ইন্দু, আব্দুল্লাহেল কাফী (পিপিকে) প্রমুখ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button