স্থানীয় সংবাদ

যশোর বোর্ডে এইচএসসি শনিবারের পরীক্ষায় অনুপস্থিত ৩৯৮জন

যশোর ব্যুরো ঃ এইচএসসি শনিবার ২৫ জুলাই যশোর শিক্ষাবোর্ডের অধীনে অর্থনীতি ২য় পত্র (১১০),প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস (তত্ত্বীয়) ২য় পত্র (ঐচ্ছিক-২,ঐচ্ছিক-৩ (১৮২,১৮৩) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় ১৫ হাজার ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১৪ হাজার ৬শ’ ২৭জন। অনুপস্থিত ৩৯৮জন। এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী।
তিনি আরো জানান, খুলনা বিভাগের ১০ জেলায় অংশগ্রহন করা শিক্ষার্থীর মধ্যে খুলনা জেলা থেকে অংশ নেন ২৫৯৫জন, অনুপস্থিত ৮৭জন, বাগেরহাট জেলায় ৯২৯ জন, অনুপস্থিত ৩৮জন, সাতক্ষীরা জেলায় ৯৯০ জন, অনুপস্থিত ৩১জন, কুষ্টিয়া জেলায় ২৩৮০ জন, অনুপস্থিত ৫৫জন, চুয়াডাঙ্গা জেলায় ৯৩৯ জন, অনুপস্থিত ১৯জন, মেহেরপুর জেলায় ২৭২জন, অনুপস্থিত ৫জন, যশোর জেলায় ২৯৫০জন, অনুপস্থিত ৪৪জন, নড়াইল জেলায় ৫৯৩জন, অনুপস্থিত ২৬জন, ঝিনাইদহ জেলায় ২০৪২জন, অনুপস্থিত ৫৯ জন ও মাগুরা জেলা থেকে অংশ নেন ৯৩৯জন, অনুপস্থিত ২৪জন। শনিবারের পরীক্ষায় ২৪০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button