স্থানীয় সংবাদ

সেবার মান বাড়াতে ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নিত করতে খুব শিগগির দরপত্র আহবান করা হবে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

# মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স আকস্মিক পরিদর্শনে মন্ত্রী #

বাগেরহাট প্রতিনিধি ঃ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাগেরহাটের মোড়েলগঞ্জে আকষ্মিকভাবে স্বাস্থ্য কমপ্লে¬ক্স পরিদর্শন করেছেন। স্বাস্থ্য কমপ্লে¬ক্স পরিদর্শনে এসে নানা অব্যস্থাপনা দেখে ক্ষুব্দ হন তিনি। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লক্ষ লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছড়ানো ছিটানো দেখতে পান। শনিবার বেলা ১১ টায় দিকে আকষ্মিকভাবে সড়ক পথে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নানা অব্যবস্থাপনার চিত্র দেখতে পান। পরে তিনি স্থানীয় সংবাদ কর্মীদের সাথে কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংবাদকর্মীদের বলেন, হাসপাতালে থাকা সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসা সেবা নিতে আসা দরিদ্র, মেহনতি মানুষ সেবা পাক। এই সেবার উদ্দেশ্যে ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নিত করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে। কিছুৃ রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে রিপোর্ট পাই ধরেন এতোবড় বাংলাদেশে ৪ মাসে সব হাসপাতাল পরিদর্শন করা সম্ভব না। যেখানে রিপোর্ট পাই সেখানে দৌড়ে যাই। আজ এখানে আসছি, আপনারও ছিলেন। এখানে সব দেখলাম। নোট করে নিয়ে গেলাম। বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি আছে। আমি ঢাকায় ফিরি। আমারওা উর্দ্ধতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলাপ করে জনস্বার্থে যা করণীয় তা আমরা করব। সামনে হাসপাতালের চিকিৎসা সেবায় পরিবর্তন আসবে বলেও জানান সরকারের এই মন্ত্রী। এ সময় তার সাথে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি ও মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ছিলেন। পরে তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button