স্থানীয় সংবাদ

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে কিশোরী আহত : তদন্ত চলছে

খুমেক প্রতিনিধি ঃ খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে ফাতেমা আক্তার (১৭) নামে এক কিশোরী আহত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিণটোনা থানার শামসুর রহমান রোডের মল্লিক বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফাতেমার পিতার নাম মহব্বত, আহত ফাতেমা আক্তার জানান জানান, ঘটনার সময় তিনি তাদের বাসার সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। এরপর ফাতেমা তার ডান পায়ে হাত দিয়ে দেখেন রক্ত বের হচ্ছে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তবে কে বা কারা গুলি ছুড়েছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাজ চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button