স্থানীয় সংবাদ

ছেলের আঘাতে প্রাণ গেল গ্রাম পুলিশ বাবার

কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুরে বাবা-ছেলের বাকবিত-ার জেরে ছেলের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়–ইকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বানেজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মহিষ বিক্রির টাকা বাবার কাছে চান ছেলে রাজিব। তবে বানেজ উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে রাজিবের হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button