স্থানীয় সংবাদ

শিশু বিদ্যালয়ে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনার বৃক্ষ রোপন

খবর বিজ্ঞপ্তি : রিক্সা ভ্যান শ্রমিক দল মহানগর ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২১ ৮৫ এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত। নগরীর আহসান আহমেদ রোডস্থ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কেডিএ চেয়ারম্যান ও নগর বিএনপির সভাপতি এড.এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তি আহমেদ, ২৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: বাবু, এ সময় আরো উপস্থিত ছিলেন রিক্সা ভ্যান শ্রমিক দল মহানগর শাখার সভাপতি খন্দকার মোহাম্মদ আইয়ুব আলী, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ইমাম চৌধুরী পল্টু, রিকশা ভ্যান শ্রমিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী ঝন্টু, রিক্সা ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আব্দুর সালাম, রিকশা ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সংগ্রাম খান, আরো উপস্থিত ছিলেন শেখ মোঃ আশরাফ আলী, মোঃ হারুন, মো: জামাল, মো: হারুন, আব্দুল জলিল, মো: বাদল, নাদির খান, নয়ন চৌধুরী (চশমা), উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার মোহাম্মদ আইয়ুব আলী ও পরিচালনা করেন সুলতান মাহমুদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button