জিয়া হল কমপ্লেক্স নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে কেসিসি ও আরডিসিইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে জিয়া হল কমপ্লেক্স নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিশ^বিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের রিসার্চ এন্ড ডিজাইন কনসালটেন্সী ইউনিটের (আরডিসিইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে কেসিসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং খুলনা বিশ^বিদ্যালয়ের পক্ষে আরডিসি ইউনিটের পরিচালক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম এবং খুলনা বিশ^বিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর রুমানা আসাদ, শিক্ষক ড. কেএইচ মাহফুজ-উদ-দারাইন, মো: শেখ মারুফ হুসাইনসহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।



