স্থানীয় সংবাদ
খালিশপুর আবাসিকে ওয়াসার পানির পাম্প হাউজ অপসারণের দাবি

স্টাফ রিপোর্টার ঃ
নগরীর খালিশপুর আবাসিক এলাকার ১৭২নং রাস্তা সংলগ্ন ওয়াসার একটি পানির পাম্প দীর্ঘদিন ধরে কোন মেশিনারী ও কার্যক্রম ছাড়াই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে শুরু থেকে পাম্প অপারেটর পদধারী মোঃ দুলাল নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করার স্বার্থে পাম্পের জন্য নির্ধারিত জায়গার অতিরিক্ত জমি স্থায়ীভাবে ঘিরে বসবাস করছে। পাম্পের ফাঁকা জায়গায় সিটি কর্পোরেশনের প্রস্তাবিত শিশু পার্ক রয়েছে। সে জায়গাটা একজন অবৈধভাবে ঘিরে রাখায় কোমলমতি শিশু কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা তৈরী হচ্ছে। পাম্পটি অপসারণ ও জায়গাটি উন্মুক্ত করার জন্য খালিশপুর আবাসিক এলাকার অর্ধ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি দরখাস্ত খুলনা ওয়াসা ও সিটি কর্পোরেশনে গতকাল দাখিল করেছেন।



