নগরকেন্দ্রিক তাপদাহের প্রভাব মোকাবিলায় এক সভা

খবর বিজ্ঞপ্তি ঃ নগরকেন্দ্রিক তাপদাহের প্রভাব মোকাবিলায় ‘‘তাপ সহনশীল নগরী : নগর অবকাঠামো বিষয়ক নকশা/ডিজাইন প্রতিযোগিতা’’ যৌথভাবে আয়োজনের লক্ষ্যে এক সভা কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় কেসিসিসহ খুলনা বিশ^বিদ্যালয়, বেসরকারি সংস্থা উত্তরণ এবং প্রাকটিক্যাল একশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল একশন এ সভার আয়োজন করে। উল্লেখ্য, বাংলাদেশের ক্রমবর্ধমান তাপপ্রবাহে বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। এই প্রেক্ষাপটে প্রাকটিক্যাল একশন খুলনা বিভাগের বিভিন্ন বিশ^বিদ্যালয় যেমন, খুলনা বিশ^বিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি অবকাঠামোগত নকশা প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে এবং প্রতিযোগিতার শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘‘তাপ সহনশীল নগরী : নগর অবকাঠামো বিষয়ক নকশা/ডিজাইন প্রতিযোগিতা’’। এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে দু’টি বিষয়ভিত্তিক উদ্ভাবনী সমাধান আহবান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয় দু’টি হচ্ছে (ক) নি¤œ আয়ের বসতিতে স্বল্পব্যয়ী, বাস্তবায়নযোগ্য ও তাপ প্রশমনকারী আবাসন উন্নয়ন উদ্যোগ এবং (খ) শহরব্যাপী সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর কুলিং সেন্টার/আশ্রয়কেন্দ্রের নকশা। প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য হলো, এমন নকশা ও ধারণা চিহ্নিত করা যা নগরবাসীর তাপজনিত ঝুঁকি কমাতে, জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নে অবদান রাখতে পারে। একটি কারিগরি পর্যালোচনা কমিটি সেরা প্রস্তাবগুলি বাছাই করবে, বাছাইকৃত দলগুলো প্রোটোটাইপ তৈরী করবে এবং তিনটি বিজয়ী নকশা/ডিজাইন বিভাগের তীব্র তাপ প্রবাহ এলাকায় বাস্তবায়ন করা হবে। বাস্তবায়নের স্থান নির্বাচন, নগর পরিকল্পনা বিষয়ক কারিগরি মতামত প্রদান এবং কারিগরি কমিটিতে মনোনীত প্রতিনিধি অন্তর্ভুক্তির ক্ষেত্রে সভায় সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া কেসিসি-কে সহযোগী আয়োজক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। জনগুরুত্বপূর্ণ এ কর্মসূচির সফল বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে বলে সভায় কেসিসি’র পক্ষ থেকে জানানো হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মো: মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, খুলনা বিশ^বিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা আজাদ, এ্যাসোসিয়েট প্রফেসর মো: শেখ মারুফ হোসেন ও লেকচারার মো: তৌকির হোসেন, আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের এ্যাসোসিয়েট প্রফেসর ড. মো: শরিফুল ইসলাম ও লেকচারার সুমাইয়া নাজ, প্রাকটিক্যাল একশনের প্রোগ্রাম ম্যানেজার মো: সেলিম মোড়ল, প্রজেক্ট ম্যানেজার পলাশ সরকার ও কর্মকর্তা নিশাত তাছনিম, উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা তামান্না রহমান।



