৫ আগষ্ট ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সোনাডাঙ্গা থানার জুলাই পদযাত্রা ও ম্যারাথন

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ৫ ই আগস্ট শিববাড়ি মোড়ে ভোর ৬ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে জুলাই পদযাত্রা ও ম্যারাথন-২৬ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ জুলাই ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি মুহাম্মাদ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস গণমাধ্যমে এক যৌথ বিবৃতিতে জানান জুলাইয়ের রাজপথে সরব থাকা সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আমরা দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি জুলাই পদযাত্রা ও ম্যারাথন অনুষ্ঠান। যেটি ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হবে ইনশাআল্লাহ। যৌথ বিবৃতিতে আরো জানান উক্ত কর্মসূচিতে থাকবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় টি-শার্ট, গিফট আইটেম ও ব্রেকফাস্ট। কর্মসূচিতে খুলনার সকল সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণ ২৪ টাকার মাধ্যমে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে মোঃ বোরহান উদ্দিন ০১৮৯৮৬৪৪৭১৪, মো: রেজাউল করিম রাসেল ০১৯৪৩৬৯৯৭০৬, শেখ শাহরিয়ার নাফিস ০১৬৪৪৭৯৬১৫৬। রেজিস্ট্রেশন করার শেষ ৩ আগষ্ট। যৌথ বিবৃতিতে থানা সভাপতি ও সাধারণ সম্পাদক সকল শিক্ষার্থী ও জনগণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন।



