স্থানীয় সংবাদ

দৌলতপুরে সাবেক ছাত্রদল নেতা মামুনের ইন্তেকাল : দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর ৪ নং ওয়ার্ডস্থ দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা মরহুম শেখ সোহরাবুল ইসলাম মন্টুর সেজ সন্তান, খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য, দৌলতপুর থানা বিএনপির বর্তমান সদস্য, দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম মামুন বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা আকিজ-আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন, অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবর শুনে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভকাঙক্ষীরা তার বাড়ীতে উপস্থিত হন।
বুধবার বাদ মাগরিব দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ্ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, খুলনা-২ আসনের সাবেক সংসদ, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাবেক মহানগর বিএনপি নেতা শেখ মোশাররফ্ হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম জহির, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সা: সম্পাদক শেখ ইমাম হোসেন, সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু , সাবেক বিএনপি নেতা সাজ্জাদ হোসেন তোতন, ওয়ার্ড বিএনপি নেতা লিয়াকত হোসেন লাভলু, খবির হোসেন, আরমান শেখ, আশরাফ হোসেন, মহানগর যুবদল নেতা মোল্লা সোহেল, সাবেক ছাত্রদল নেতা এরশাদ হোসেন ডাব্লিউ, স্বেচ্ছাসেবক দল নেতা সামদানী মোল্লা, আলামিন সরদার রতন, ছাত্রদল নেতা মিজানুর রহমান মৃদুল, কামরুল হোসেন এরশাদ, আলামিন লিটন, শাকিব, তানভীর, মামুন, আসাদ, জাকির, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল নেতা শোভনসহ মহানগর, দৌলতপুর থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যারের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, মুসল্লীবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, এলাকাবাসী। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। শুক্রবার বাদ জুম্মা দেয়ানা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দেয়ানা উত্তরপাড়া নামিরা জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনজাত অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button